মালদা

সাংসদের উপর বোমাবাজীর ঘটনায় কালিয়াচকে কংগ্রেস কর্মীদের পথ অবরোধ

সাংসদের উপর বোমাবাজীর ঘটনায় কালিয়াচকের তিনটি ব্লকে কংগ্রেস কর্মীদের পথ অবরোধ করে বিক্ষোভ। কালিয়াচকের চৌরঙ্গী মোড়, মথাবাড়ি ও ১৮ মাইল এলাকায়। যদিও পরে পুলিশ প্রশাসনের কর্ম কর্তারা এসে ঘটনায় দোষীদের আইনত শাস্তি দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভ কারী কংগ্রেস কর্মীরা।

        উল্লেখ্য সোমবার মনোনয়ন পেশ করার জন্য দক্ষীণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতি তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে বলে অভিযোগ। এই ঘটনায় অল্পের জন্য প্রানে রক্ষা পান সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মালদা জেলার কংগ্রেস কর্মীরা। দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ শুরু করেন তারা। সেই মতো এদিন কালিয়াচকের তিনটি ব্লকে যথাক্রমে চৌরঙ্গী মোড়, মোথাবাড়ি ও আঠারো মাইল এলাকায় পথ অবরোধ শুরু করেন দলের নেতা নেতৃত্বরা। পরে প্রশাসনের কর্ম কর্তারা এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

        এই ঘটনায় বিধায়িকা সাবিনা ইয়াসমিন বলেন, সাংসদ আবু হাসেম খানের গাড়িতে যে বোমা মারার ঘটনা ঘটে তারই প্রতিবাদে এদিন তারা পথে নামেন। সেই সঙ্গে তিনি বলেন মালদা জেলা শান্তির জেলা যেখানে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এমন কোন ঘটনা ঘটেনি। কিন্তু তৃণমূলের গুন্ডা রাজকে খতম করার জন্য সাধারণ মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GlwdKOzSYWI